মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নওগাঁয় পারভেজ হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি : পারভেজ হত্যা এবং বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে  নওগাঁয় মোমবাতি প্রজ্বালন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টায় শহরের মুক্তির মোড় শহিদ মিনারে এ কর্মসূচি পালন করেন ‘নওগাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর সদস্য আরমান হোসেন এবং এনসিপি নওগাঁ জেলা শাখার কর্মী ও সংগঠক দেওয়ান মাহবুল আল হাসান সোহাগ।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তাঁরা কেবল পারভেজ হত্যার ন্যায়বিচারই চান না, একইসঙ্গে শিক্ষাঙ্গনে সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দিতে চেয়েছেন। শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে কিছুক্ষণ নীরব প্রতিবাদ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৫,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit