বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি করছে, অভিযোগ চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে চীনকে হেয় প্রতিপন্ন করছে বলে অভিযোগ করেছে বেইজিং। মার্কিন এই কার্যক্রম একটি বৈজ্ঞানিক বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কমিশন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষিতে বুধবার এনএইচসি’র একজন মুখপাত্র এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, চীনের হুবেই প্রদেশের উহানের একটি গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কোভিড-১৯ মহামারী হয়েছিল। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি ওয়াশিংটন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে আবারও কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পেছনে বেইজিং দায়ী বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এনএইচসি’র মুখপাত্র বলেন, “নিবন্ধে উল্লিখিত তথাকথিত ‘কারণগুলো’ কোনও বৈজ্ঞানিক ভিত্তি নয় এবং তথাকথিত প্রমাণ সম্পূর্ণ কাল্পনিক।”

তিনি বলেন, “ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্র বারবার চীনকে লক্ষ্য করে কুৎসা রটিয়ে এসেছে, যা একটি বৈজ্ঞানিক বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক নির্মম প্রচেষ্টা।”

তিনি জোর দিয়ে বলেন, মহামারীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চীনকে দমনের মার্কিন কৌশল ব্যর্থ হবেই।

মুখপাত্র জানান, ক্রমবর্ধমান প্রমাণ এবং সূত্র বলছে, কোভিড-১৯ সম্ভবত যুক্তরাষ্ট্রেই আরও আগেই উদ্ভূত হয়েছিল। 

তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই- চীনের বিরুদ্ধে কুৎসা প্রচার বন্ধ করুন, মহামারী মোকাবেলায় নিজেদের ভূমিকার আত্মসমালোচনা করুন এবং আন্তর্জাতিক সমাজের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দিন।” সূত্র: সিনহুয়াসিজিটিএন

 

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit