মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ভাই ও বোনকে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৮১ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে আপন ভাই ও বোনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় একব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি তরিকুল ইসলামকে (৫২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমি নিয়ে বিরোধে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার বোন আক্তারা জাহান কল্পনা দেখে ফেললে তাকেও শাবল দিয়ে হত্যা করে। এসময় তরিকুল ভাবীসহ ৪ জনকে আহত করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তরিকুলকে গ্রেফতার করে। ঘটনার দিন নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একমাত্র আাসামী তরিকুল ইসলামের নামে আদালতে চার্জশিট প্রদান করেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ শামীম আহমেদ জানান, এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, তথ্য-উপাত্ত, যুক্তি-তর্ক ও শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। বাদী পক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit