সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল ২২ এপ্রিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১৯ এপ্রিল)। জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে এ পরীক্ষার ফল প্রকাশিত হবে।

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা ফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। সোমবার সকালে বিদ্যুৎ ছিল না। তবে এখন ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিল ৭ হাজার ৬৪৬ জন এবং ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২১ হাজার ৯৯৯ জন।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit