রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান ও উদ্দেশ্য সম্পর্কে জানাল ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে ‘পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার’ বলেও উল্লেখ করেছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, আলোচনার পরবর্তী রাউন্ড মাসকটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা।

বাগাইয়ের ভাষায়, ‘এই আলোচনার উদ্দেশ্য হলো পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা যে, এই দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তি নেই’।পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবুও এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- সেগুলো অবৈধ, অন্যায্য ও নিষ্ঠুর।

ইরানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই দেশের একটি বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক মাসকটে অনুষ্ঠিত হবে। উচ্চপর্যায়ের এই বৈঠকটি উইটকফ ও আরাগচির মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, মাসকটে বুধবার যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি হবে, সেটিতে উভয় পক্ষের অবস্থান বিস্তারিতভাবে আলোচিত হবে।

এদিকে রিয়াদের (সৌদি আরবের) ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে বাগাঈ বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সদ্ভাবনামূলক নীতির ওপর ভিত্তি করে গঠিত। আমরা আঞ্চলিক সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং এসব পরামর্শ ও সংলাপ চলতে থাকবে’।

চীন ও রাশিয়ার প্রসঙ্গে ইরানী মুখপাত্র বলেন, ‘তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইরানের দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার। তারা সবসময় এই আলোচনায় সম্পৃক্ত থেকেছে’। সূত্র: মেহের নিউজ

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit