রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে মার্চ মাসে চালানো মার্কিন হামলার বিস্তারিত তথ্য ব্যক্তিগত সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে ফের বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর আগেও তার বিরুদ্ধে ইয়েমেনে হামলার ছক শেয়ার করার অভিযোগ উঠেছিল।

রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হেগসেথ তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীসহ একটি গ্রুপ চ্যাটে এই তথ্য শেয়ার করেছিলেন। রয়টার্স জানিয়েছে, এর আগে হোয়াইট হাউসের ‘গ্রুপ চ্যাটে’ তিনি ভুল করে এক সাংবাদিক দ্য আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে যান এবং তা দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত হয়। ঘটনাটি ব্যাপক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন ওই তথ্যফাঁস তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। পরিচিত ওই সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানান, দ্বিতীয় চ্যাটটি মূলত হেগসেথের নিয়োগ নিশ্চিত হওয়ার সময় তৈরি হয়েছিল প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য। কিন্তু তাতে সেনা হামলার পরিকল্পনার কিছু তথ্যও যুক্ত ছিল। চ্যাটে বিমান হামলার সময়সূচির বিস্তারিত উল্লেখ ছিল বলে তিনি জানান।

প্রতিবেদনে বলা হয়, যে সময়ে সাংবাদিককে গ্রুপে যোগ করেছিলেন হেগসেথ, প্রায় একই সময়ে তিনি স্ত্রী, বন্ধুদের সঙ্গেও মার্কিন সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পেন্টাগনের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, হেগসেথের স্ত্রী জেনিফার রাউচেট, যিনি ফক্স নিউজ-এর সাবেক প্রযোজক, বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সংবেদনশীল বৈঠকে উপস্থিত ছিলেন। মার্চ মাসে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পেন্টাগনে হেগসেথের এক বৈঠকে দেখা যায়, তার পেছনে বসে আছেন তার স্ত্রী।

হেগসেথের ভাই পেন্টাগনে নিযুক্ত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের লিয়াজোঁ কর্মকর্তা। ট্রাম্প প্রশাসন আগ্রাসিভাবে তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আর এই প্রচেষ্টাকে পেন্টাগনে উত্সাহের সঙ্গে গ্রহণ করেছেন হেগসেথ। এদিকে দ্বিতীয় এ ঘটনার পর, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বলছেন, হেগসেথ আর তার পদে থাকতে পারেন না। পেন্টাগনের এক মার্কিন কর্মকর্তা প্রশ্ন তোলেন, ‘এই নতুন তথ্য সামনে আসার পর কীভাবে হেগসেথ তার পদে থাকতে পারেন?’

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit