শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম

রামগড় থানায় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিসহ অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার  করা হয়েছে।

রবিবার (২০এপ্রিল) দুপুর ১টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি  জেলার  পুলিশ সুপার  মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)মোঃ নূর উদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিসহ অভিযান পরিচালনাকালে রামগড় বাজারে অবস্থানকালে রামগড় থানাধীন ১নং রামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ যৌথখামার এলাকায় রামগড় টু জালিয়াড়া সড়ক সংলগ্ন যৌথখামার সরকারি বিদ্যালয়ে প্রবেশ পথের দক্ষিণ পাশের ঝোপের মধ্যে একটি দেশীয় তৈরি এলজি ও ০১ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রামগড় থানা পুলিশ সূত্রে জানাগেছে জব্দকৃত একটি দেশীয় তৈরি এলজি কাঠের বাটসহ লম্বা অনুমান ১৮.৫ইঞ্চি ও ০১ রাউন্ড কার্তুজ(তাজা) পরিত্যক্ত অবস্থায় সাক্ষীদের মোকাবেলায় উদ্ধার করে  রামগড় থানার জিডি নং-৭৮৯,  মূলে থানা হেফাজতে আছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit