শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে অপহৃত  বিশ্ববিদ্যালয়ের ৫ শির্ক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীর অবিলম্বে নি:শর্ত মুক্তি ও কাউখালীতে ধর্ষনের শিকার হওয়া এক শিক্ষার্থীর ধর্ষকের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ওসমাবেশ অনুষ্টিত হয়েছে। রোবববার (২০ এপ্রিল) খাগড়াছড়ির মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে আদালত পাড়ার বটতলায় সমাবেশে মিলিত হয়। 
সমাবেশে বক্তরা বলেন, অপহৃত ৫ শিক্ষার্থীকে  অবিলম্বে সুস্থ অবস্থায় মুক্তির দাবি করেন,দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচীর হুমকি দেওয়া হয়। পাশাপাশি অপহরকারীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়। অপরদিকে রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে বিচারে আওতায় আনারও দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা অপহরনের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে করেন। 
প্রসঙ্গত, বুধবার(১৬ এপ্রিল) সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। এঘটনায় শুরু থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহেল চাকমা, খাগড়াছড়ি সরকারী কলেজের শিক্ষার্থী সমিতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, বিএমসির সভাপতি উক্যনু মারমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা প্রমূখ। খাগড়াছড়িতে অপহৃত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী ।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit