শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

সব শঙ্কা উড়িয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলো বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৯ এপ্রিল) নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর হারের পর টাইগ্রেসরা তাকিয়ে ছিল থাইল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে। কারণ বিশ্বকাপ নিশ্চিতের জন্য উইন্ডিজের সামনে যে সমীকরণ আছে, সেটি তারা মেলাতে না পারলেই টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।   

উইন্ডিজের সামনে সমীকরণটা ছিল পাহাড়সমান। নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভার ১ বলে তাড়া করতে হতো উইন্ডিজকে। তবে রান টাই করার পর শেষ বলে ছয় হাঁকানোর সাপেক্ষে সেই লক্ষ্যমাত্রা ১১ ওভার হতে পারে।
 
অসম্ভবপ্রায় এই লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভার ৫ বলের মধ্যে জিতেছে উইন্ডিজ। ছক্কা মেরেই জিতেছে তারা। তবে সেই ছক্কাটা মারতে হতো ম্যাচ টাই হওয়ার পর। আর এই সূক্ষ্ম কারণে অসম্ভবপ্রায় রান তাড়া করেও বিশ্বকাপে যেতে পারল না হিলি ম্যাথুজের দল। 

লাহোরে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতেছে উইন্ডিজ নারী দল। দানবীয় ব্যাটিং করেছেন অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ২ ছক্কা ও ১১ চারে ২৯ বলে ৭০ রান করেছেন ম্যাথুজ। হেনরি ৫ ছক্কা ও ৩ চারে ১৭ বলে করেন ৪৮। দুজনের কঠোর প্রচেষ্টার পরেও নেট রান রেটের হিসেবে একটুখানি পিছিয়ে থাকায় বিশ্বকাপে যেতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit