মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

সমাজ থেকে বিভেদ দুর করতে আমfর একসাথে কাজ করার আহ্বান: মাসুদ হাসান তুহিন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন- যতদিন আমি আপনাদের কথা বলবো ততদিন আমার সাথে থাকবেন। সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করবো।শুক্রবার বিকেলে নওগাঁ দক্ষিণাঞ্চল এলাকাবাসীর আয়োজনে শহরের ঘোষপাড়া মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।মাসুদ হাসান তুহিন বলেন- ৫৪ বছর আগে পাকিস্থানী বৈষম্যের কারণে ধনি-গরিব, হিন্দু-মুসলিম বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। এর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি।
তিনি আরো বলেন- আমরা দেশের মানুষ রাজনৈতিক কারনে সামাজিক ভাবে লাঞ্ছিত হয়েছি। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কারনে শোষণ-বঞ্চনার শিকার হতে হয়েছে। গত ৫ আগষ্টে আবারও বহু জীবনের বিনিময়ের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা মুক্তি চায়। মানবিক বাংলাদেশ করতে চায়। যেখানে সব শ্রেনীর মানুষ সব ধর্মের মানুষ থাকবে। যেখানে বৈষম্য কোন বাংলাদেশ আমরা চাইনা। এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, বিএনপি নেতা মতিয়ার রহমান, দপ্তরিপাড়া মাদরাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সরদার, হাট-নওগাঁ পুজা মন্ডপের সভাপতি অনিল কুমার দাস ও ফাইভ স্টার ক্লাবের সভাপতি শম্ভু চক্রবর্তী সহ অন্যরা বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit