বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মাটিরাঙ্গায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলাপুরস্কার র বিতরন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়  মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালের দিকে ওয়াছু এলাকায়   বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমার সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল , মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইয়া,  মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও ওয়াছু মৌজার হেডম্যান অংপ্রু মারমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বলেন,  গেল ১৭ বছর এ পাহাড়ে জাতিগত বিভেদ সৃষ্টি করে একটি বিশেষ গোষ্ঠি নিজেদের ফায়দা হাসিল করেছে। এ বছর পাহাড়জুড়ে স্বারম্বরে সাংগ্রাই উদযাপিত হচ্ছে। আগামীতেও যেকোন আয়োজনে যেকোন ধরনের পৃষ্ঠাপোষকতা করা হবে। পরে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান   অতিথি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম ও বিশেষ অতিথি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit