মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আশুলিয়ায় ড্রেনে লেগুনা পড়ে মৃত্যু-২ ও আহত-৩

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায়  যাত্রীবাহী একটি লেগুনা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এদূর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী হাবীব (৩৮) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া (৩৫)। ঘটনায় আহতরা হলেন, বিলকিস(৩০),  সুব্রত পাল(৩২) ও নূরুল ইসলাম (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কের পাশের নির্মাণাধীন ড্রেণে পানি জমে যায়।
আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাইপাইল গামী যাত্রীবাহী একটি লেগুনা জামগড়া এলাকায় পৌছলে যানযটের কারণে ফ্যান্টাসি কিংডমের পাশ দিয়ে শাখা সড়কে পাশেই অবস্থিত ড্রেন করে রাখা খাঁদে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পানি থেকে যাত্রীদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। ওই লেগুনায় দূর্ঘটনার সময় অন্তত ৮/১০জন যাত্রী ছিল। 
এব্যাপারে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, আমরা শুনেছি ২ জন নিহত ও ৩ জন আহত। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তাও আমরা খুঁজে দেখেছি, ড্রেনের পানি যেখানে পড়ে সেখানকার স্লাব উঠিয়েও দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক মো: হারুন অর রশিদ জানান, আমাদের হাসপাতালে চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। বাকী দুইজনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। এবিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লেগুনার চালক ও হেলপারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit