বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

সান সিরোতে মহাকাব্য, বায়ার্নকে টপকে সেমিতে ইন্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলে সাধারণত এমন রাতই গল্প হয়ে থাকে। উত্তেজনা, নাটকীয়তা আর শেষ মুহূর্তের টান টান উত্তেজনায় ভরা সান সিরো সাক্ষী রইলো সেরকম এক রাতের। আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলো ইন্টার মিলান। বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

প্রথম লেগে ২-১ গোলের এগিয়ে থাকা ইন্টার জানতো, ঘরের মাঠে একটি ভালো ফলই তাদের সেমিফাইনালে তুলে দেবে। তবে শুরু থেকেই তাদের তীব্র চাপে রাখে বায়ার্ন। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি কেইনের গোল পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। ৫২ মিনিটে কেইন যেভাবে নিখুঁত শটে বল জালে জড়ালেন, তাতে দুই লেগ মিলিয়ে সমতায় চলে আসে দুই দল।

কিন্তু এখানেই পাল্টে যায় গল্প। মাত্র সাত মিনিটের ব্যবধানে ইন্টার দেখিয়ে দেয় কেন তারা এখনো ইউরোপিয়ান মঞ্চের বড় দল। ৫৯ মিনিটে কর্নার থেকে লাউতারো মার্টিনেজ বল দখল করে জালে পাঠান। এর ঠিক তিন মিনিট পর আবার কর্নার, আর এবার সাবেক বায়ার্ন ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্দ হেড করে বল পাঠান জালে।

বায়ার্ন হাল ছাড়েনি। ৭৬ মিনিটে এরিক ডায়ারের দুর্দান্ত হেড গোলে এনে দেয় সমতা। শেষ মুহূর্তে থমাস মুলার গোলের সুবর্ণ সুযোগ পেলেও, ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের দুর্দান্ত সেভ বায়ার্নকে হতাশ করে। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রাখে ইন্টার। আর সেখানে তাদের প্রতিপক্ষ — এবারের আসরের হট ফেভারিট বার্সেলোনা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit