রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কী ছিল: মোদিকে মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংশোধিত ওয়াকফ বিল পাস নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলামনের বিরুদ্ধে মোদি সরকারের অধীনে পাস হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও। এই অবস্থায় ওয়াকফ ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনের বক্তৃতার অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন অমিত শাহ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতে শাহকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

মমতার আক্রমণ থেকে এদিন বাঁচতে পারেননি প্রধানমন্ত্রী মোদি। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ওয়াকফ সংশোধনী বিল কেন তাড়াহুড়ো করে পাস করা হলো সেই প্রশ্ন তার। মোদির উদ্দেশে মমতা বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল? পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। আপনি ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করছেন, চুক্তি করছেন। করেছেন করুন। তাতে দেশের ভাল হলে আমার কিছু বলার নেই।’

অমিত শাহকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আপনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন না। মোদিজির প্রধানমন্ত্রীত্ব গেলে আপনার কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে।’এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘আমি মোদিজিকে অনুরোধ করছি, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে সব এজেন্সি। যেমন পারছে ব্যবহার করছে।’সংখ্যালঘুদের উদ্দেশে মমতার অনুরোধ, ‘এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়িবাবু ঢুকবেন না।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit