মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিমান হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের প্রাণ গেছে। তাদের প্রায় সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এ তথ্য দিয়েছে গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। খবর এএফপির। 

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, রাতভর ইসরাইলের হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জনকে হত্যা করেছে ইসরাইল। 

বাসাল এএফপিকে বলেন, ইসরাইলের ক্ষেপণাস্ত্রের আঘাতে খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকার বেশ কয়েকটি তাঁবু ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ১৬ জন শহিদ হয়েছেন। তাদের বেশিরভাই নারী ও শিশু। এতে ২৩ জন আহত হয়েছেন। 

গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন। সেখানে বেশ কয়েকজন আহতও হয়েছেন। জাবালিয়ায় আরও দুটির হামলা হয়েছে বলে জানান বাসাল। ওই হামলায় আসালিয়া পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। 

পার্শ্ববর্তী একটি স্কুলেও হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন। ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা কয়েকজন ফিলিস্তিনি। 

সংস্থাটি আরও জানিয়েছে, গাজার শুজাইয়া পাড়ায় ইসরাইলের বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন। এসব হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী। তবে তারা জানিয়েছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালাচ্ছে। হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজারেও বেশি। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit