শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন। পররাষ্ট্রসচিবদের একটি বৈঠকে যোগ দিতে এ সফরে এসেছেন তিনি। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পাকিস্তানি পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

ঢাকা সফরকালে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, বিমান যোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হবে।  এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা-পাওনা নিয়েও আলোচনা উঠতে পারে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান জানিয়েছেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশেষভাবে আগ্রহী। তিনি বলেন, পাকিস্তান বিশেষ করে তাদের পণ্যের দাম প্রতিযোগিতামূলক বিবেচনায় বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে। পাকিস্তান তুলা সরবরাহ করতেও আগ্রহী।

২০১২ সালে সেই সময়ের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফর করেন। প্রায় এক যুগেরও বেশি সময় পর চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে পররাষ্ট্রসচিব আমনা বালুচ এই সফরে এলেন।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit