শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে নিহত হয়েছেন ২২ বছর বয়সী উদীয়মান ফিলিস্তিনি শিল্পী দীনা খালেদ জাউরুব।

কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে দীনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এখনো পর্যন্ত এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীনা গাজার শিশুদের ও শহীদ ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ২০১৫ সালে, সশস্ত্র সংঘাতের মধ্যে শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য তিনি ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ লাভ করেন।

তার চিত্রকর্ম ফিলিস্তিনিদের সংগ্রাম, দখলদার ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধের নির্মমতা তুলে ধরতো বিশ্ববাসীর সামনে। তার মৃত্যু ফিলিস্তিনি শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

হামলার সময় দীনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান ও অবস্থা এখনও জানা যায়নি। গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যেই হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন বহু শিল্পী, সাংবাদিক, চিকিৎসক ও পেশাজীবী মানুষ।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit