রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

নববর্ষে চ্যাঁপা শুটকি ভর্তা তৈরির রেসিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

লাইফস্টাইল ডেস্ক : পহেলা বৈশাখে ভাত কিংবা পান্তা ভাতের সঙ্গে মাছ খাওয়ার সংস্কৃতি এদেশে বহুদিন ধরে প্রচলিত। সেই সঙ্গে রয়েছে নানান পদের ভর্তা ও ভাজা খাবারের চল। দেশীয় এ সংস্কৃতি ধরে রাখতে চাইলে নববর্ষের দিন খাবারে রাখতে পারেন মজাদার চ্যাঁপা শুটকি ভর্তার একটি পদ।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে সহজে সুস্বাদু চ্যাঁপা শুটকি ভর্তা তৈরির জন্য আপনার প্রয়োজন হবে চ্যাঁপা শুটকি ৭টি, শুকনা মরিচ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন ৫টি কোঁয়া, লবণ পরিমাণ মতো।
 
যেভাবে তৈরি করবেন: প্রথমে চ্যাপা শুটকি গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিন। এবার একটি সসপ্যানে তেল দিয়ে শুকনা মরিচ, শুটকি, রসুন ও পেঁয়াজ ভেজে নিতে হবে।
 
এবার এগুলো শিলপাটায় নিন। সঙ্গে নিন লাল মরিচ ও পেঁয়াজ কুচি। সব উপকরণ একসঙ্গে বেটে নিন। এরপর স্বাদমতো লবন দিয়ে ভর্তা বানিয়ে ফেলুন।
 

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit