বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

চৌগাছায় কৃষকের গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৭ Time View
এম এ রহিম  চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় ওমর আলী নামের এক কৃষকের  বাড়ী থেকে তিনটি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এক কৃষক । শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের মকফুল হোসেন (৩৫), একই এলাকার আব্বাস আলী (৬০) ও মিকাইল ইসলাম (৩০)। ভুক্তভোগী কৃষক ওমর আলী জানান, গরুগুলো তার প্রবাসী ছেলের।  জোর করে ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিয়েও কোন ফল হয়নি।  ভুক্তভোগী কৃষক বলেন, “ছোট ছেলে বিদেশে থাকে, কষ্টের টাকায় গরু কিনেছে। আমি শুধু দেখাশোনা করি। হঠাৎ কয়েকজন লোক এসে বলে গরু তাদের আবাদি জমিতে ঢুকেছে। এরপর কিছু বোঝার আগেই গরু তিনটা নিয়ে চলে যায়। এখন আমি কী করবো?”
কৃষকের বড় ছেলের স্ত্রী রোকেয়া বেগম জানান, মকফুল ও মিকাইল বিদেশ যাওয়া বাবদ আমার স্বামীর নিকট টাকা পেত। মকফুলের টাকা পরিষোধ করলেও মিকাইলের টাকা দিতে কিছুদিন দেরি হচ্ছিলো। এমতাবস্থায় শুক্রবার রাতে মিকাইলরা আমাদের বাড়িতে এসে তাদের পাওনা টাকা পরিষোধের জন্য হুমকি দিয়ে যায়। এসময় তারা বলে যায়, টাকা দিতে না পারলে সবাইকে বেধে নিয়ে যাবে।  পরেরদিন মাঠে একা পেয়ে তিনটি গরু ছিনিয়ে নিয়ে যায় মকফুলরা। রোকেয়া বলেন, আমার স্বামীর কাছে তারা টাকা পাবে, কিন্তু গরু আমার প্রবাসী দেবরের। এ বিষয়ে জানতে অভিযুক্তদের মধ্যে মকফুলের সাথে  ০১৭১৫- ৩৫৪৩১৩ এই নাম্বারে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পাওনা টাকার বিনিময়ে গরু ছিনিয়ে নেওয়াটা অন্যায়। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৫,/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit