বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সোমবার ইন্দোনেশিয়ায় যাচ্ছে জাতীয় হকি দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : এএইচএফ কাপে অংশ নিতে সোমবার ইন্দোনেশিয়ায় যাচ্ছে জাতীয় হকি দল। তার আগে শনিবার বিএএফ ফ্যালকন হলে ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী

প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খেলোয়াড়রা। সেখানে টুর্নামেন্ট উপলক্ষ্যে লাল-সবুজের জার্সি উন্মোচন করা হয় এবং সভাপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেন পুষ্কর খীসা মিমোরা। ১৭ থেকে ২৭ এপ্রিল জাকার্তায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বি-গ্রুপে বাংলাদেশ লড়বে কাজাখস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। 

পরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন।  তিনি টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষ চার আসরে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও সেই প্রত্যাশা হকি দলের।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৫,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit