শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তোফায়েল প্রকাশ তুফান নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নয়াদিল-দেবগ্রাম সেতুর কাছে ডাকাতির প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। তুফান উপজেলার টানুয়াপাড়া এলাকার জমসিদ মিয়ার ছেলে। 

শনিবার দুপুরে আখাউড়া থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে দায়িত্বপালনকালে পুলিশের কাছে খবর আসে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত তিনটার দিকে দেবগ্রাম-নয়াদিল সেতুর কাছে পুলিশ অভিযান চালালে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে কাঠের বাটযুক্ত ধারালো দা, আরেকটি ধারালো দা, একটি কুড়াল, একটি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, একটি চিকন বাঁশের লাঠি, একটি কাঠ উদ্ধার করা হয়। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে শনিবার আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে আগেও ডাকাতি, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit