বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

শার্শায় যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৬ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : ধর্মিয় সভা শুনে বাড়ি ফেরার পথে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন যুবদলের নেতা মোঃ লাল্টু বিশ্বাস (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রুবার রাত সাড়ে ১১ টার সময় বেনাপোল পোর্ট থানার গয়ড়া- রাজাপুর মাঠের রাস্তায়। খবর পেয়ে স্থানীয়রা মোঃ লাল্টু বিশ্বাসকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । যশোর মেডিকেলেও মোঃ র্লাধসঢ়;টুর অবস্থার আরও অবনতি হলে তাকে ঐ রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখনও আশংক জনক। যুবদল নেতা মোঃ লাল্টু বিশ্বাস উলাশীর রামপুর গ্রামের মোঃ জোহর আলী বিশ্বাসের ছেলে ও শার্শা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে রাজাপুর গ্রামে ধর্মিয় সভা শুনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল মোঃ লাল্টু বিশ্বাস।

এ সময় একদল দূর্বৃত্ত গয়ড়া-রাজাপুর মাঠের রাস্তায় মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র ও চা পাতি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মোঃ লাল্টু বিশ্বাকে। এ সময় দূর্বৃত্তরা মৃত ভেবে মোঃ লাল্টু বিশ্বাকে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ জানান, শুক্রুবার রাতে দূর্বৃত্তরা যুবদলনেতা মোঃ লাল্টু বিশ্বাসকে কুপিয়ে মৃতভেবে পালিয়ে যায়। তিনি বলেন মোঃ লাল্টু বিশ্বাসের অবস্থা আশংক জনক। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জকে এম রবিউল ইসলাম জানান, শুক্রবার রাতে বেনাপোল পোর্ট থানার গয়ড়া – রাজাপুর মাঠের রাস্তায় মোঃ লাল্টু বিশ্বাস নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে বলেজেনেঠি। তিনি বলেন যদিকেউ অভিযোগ করে তা হলে তদন্ত করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit