সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

উদ্বোধনী ম্যাচে রিশাদের খেলা হচ্ছে না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২২৩ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। তবে লাহোরের স্কোয়াডে থাকা বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন উদ্বোধনী ম্যাচের একাদশে সুযোগ পাননি।

উদ্বোধনী ম্যাচে টস জিতে লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচ। 

দলের একমাত্র লেগ স্পিনার হওয়ায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল রিশাদের। তবে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাড়তি পেসার নিয়ে দল সাজিয়েছেন। আর তাতে টিম কম্বিনেশনের জন্য বাদ পড়েছেন রিশাদ।

লাহোর কালান্দার্স

ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ নাঈম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড উইজ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), জাহানদাদ খান, হারিস রউফ ও আসিফ আফ্রিদি।

ইসলামাবাদ ইউনাইটেড

অ্যান্ড্রিস গাউস, সাহেবজাদা ফারহান, কলিন মুনরো, সালমান আগা, আজম খান, শাদাব খান (অধিনায়ক), জেসন হোল্ডার, মুহাম্মদ শাহজাদ, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ ও রাইলি মেরেডিথ।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit