মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাকিব-হামজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ইমরানুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইপিএলে চলতি মৌসুমের মাঝপথে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। আর শেফিল্ডেই জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমানের। তবে একই শহরে থাকার সুবাদে নয় হামজার সঙ্গে ইমরানুরের যোগাযোগটা বেশ পুরোনো।

হামজার আগেই শেকড়ের টানে বাংলাদেশে ছুটে আসেন ইমরানুর। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন এই স্প্রিন্টার। নিজের মতো ইংল্যান্ডে বেড়ে উঠা হামজাকে লাল-সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডারকে জানিয়েছেন শুভকামনা। বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান বলেন, ‘হামজার সঙ্গে ২-৩ বছর আগে থেকে যোগাযোগ আছে। আগে থেকেই আমরা যোগাযোগ করি। আমরা একে অপরকে শুভ কামনা জানায় সব সময়। এটা দেখে ভালো লাগছে, হামজা এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।’

এশিয়ান ইনডোর গেমসে স্বর্ণজয়ের পর ইমরানুরকে শুভাচ্ছা জানান হামজা। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ রাখেন এই দুই তারকা। আর বর্তমানে হামজা ইমরানুরের হোমটাউনে থাকায় দুই বাংলাদেশির সম্পর্কটা হয়েছে আরও দৃঢ়। ইমরানুর রহমান বলেন, ‘হামজা আমাকে শুভেচ্ছা জানায় যখন আমি ইনডোর গেমসে স্বর্ণজয় করি। আমিও তার ব্যাপারে জিজ্ঞাস করি সবসময়। সে এখন তার নিজ শহরের ক্লাবে খেলছে (শেফিল্ড ইউনাইটেড)। যার কারণে আমরা আরও বেশি যোগাযোগ করতে পারছি।’

শুধু হামজা নয় ইমরানুরের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানেরও। সম্প্রতি লন্ডনে সাকিবের সঙ্গে ফিটনেস ক্যাম্প করেছেন এই অ্যাথলিট। ইমরানুর বলেন, ‘(সাকিব) বোলিং টেস্টের জন্য ইংল্যান্ডে ছিলেন, যা তিনি উতরে গেছেন। আমরা একে অপরকে বার্তা পেরন করি। তিনি আমাকে জানায় সে লন্ডনে এসেছেন। আমরা ফিটনেস ক্যাম্প করি। আর তার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে।’ ২০২২ সালে বাংলাদেশের অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত হন ইমরানুর। সে বছরই বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব জেতেন এই অ্যাথলিট।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit