বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস মক্কায় রেড অ্যালার্ট জারি মক্কা চুক্তি কী, বাংলাদেশ কেন যোগ দিতে চায়? মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলি গণহত্যা ও দখলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পৌর মুক্তমঞ্চের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন রচনা করেন।মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য  রাখেন।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক মো. মহিউদ্দিন মিশুর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূঁইয়া, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি  মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ, মোহাম্মদ অমিত হাসান আবীর, আনিসুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামীন খান প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, জহিরুল ইসলাম সাগর, আশিষ সাহা, হাসান মাহামুদ পারভেজ, মো. সাহাবুদ্দিন, রাকেশ কুমার ঘোষ, রাসেল মিয়া প্রমুখ।এ সময় বক্তরা  জাতিসংঘের কাছে স্বাধিন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ ও ইসরায়েলিদের বিচার দাবি করেন। পাশাপাশি গণহত্যার নিন্দা জানানো হয়।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit