রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

গর্ভপাত হতে বসেছিল শাহিদপত্নী মীরার, শোনালেন সেই অভিজ্ঞতার গল্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে তার বয়সের ব্যবধান ১৪ বছর। অল্প বয়সেই বলি তারকাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী মীরা কাপুর। সম্পর্ক করে বিয়ে হলেও দুজনের প্রেমে নাকি কোনো ঘাটতি ছিল না। মাত্র ২০ বছর বয়সে বিয়ে হয় মীরার। পরের বছর, অর্থাৎ ২১ বছর বয়সে মা হন শাহিদপত্নী। 

কিন্তু প্রথমবার মা হওয়ার আগে রয়েছে তিক্ত অভিজ্ঞতাও। গর্ভাবস্থায় সন্তানকে প্রায় হারাতে বসেছিলেন অভিনেত্রী। অল্পের জন্য রক্ষা পেয়েছিল তার গর্ভের সন্তান। এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছিলেন শাহিদপত্নী। তখন মীরা চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসক তাকে সাবধান করেছিলেন। জানিয়েছিলেন— গর্ভপাত পর্যন্ত হতে পারে। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নানা সমস্যা বাসা বাঁধতে থাকে মীরার শরীরে। 

অভিনেত্রী বলেন, আমার প্রায় গর্ভপাত হয়েই যাচ্ছিল। আল্ট্রাসোনোগ্রাফি করার সঙ্গে সঙ্গে চিকিৎসক শুয়ে পড়তে বলেছিলেন। শাহিদও ছিল। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছিল। আমাকে বলা হয়েছিল— কোনোভাবেই বসে থাকা যাবে না। আমাকে সবসময় শুয়ে থাকতে বলা হয়েছিল।

এরপর টানা আড়াই মাস হাসপাতালে কাটিয়েছিলেন মীরা কাপুর। কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। সম্পূর্ণ বিশ্রামে ছিলেন তিনি। হরমোনের ভারসাম্যের অভাবেই গর্ভপাতের সম্ভাবনা ছিল বলে জানান শাহিদপত্নী।  বহু কাঠখড় পোড়ানোর পর অবশেষে জন্ম নেয় শাহিদ-মীরার প্রথম সন্তান— মিশা। উল্লেখ্য, ২০১৫ সালে শাহিদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা। শাহিদকে শেষ দেখা গেছে ‘দেবা’ সিনেমায়।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit