বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম

হঠাৎ চট্টগ্রামে বুবলী, কারণ কী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) স্বনামধন্য ব্র্যান্ড প্রোমোটার বারিষ হক আর গুণী কোরিওগ্রাফার গৌতম সাহাকে নিয়ে চট্টগ্রাম পৌঁছান বুবলী। সেখানে তমা বিউটি একাডেমির আয়োজনে একটি কর্মশালায় অংশ নেন।

ওই দিন তমা বিউটি একাডেমিতে ভারতের একজন গুণী মেকআপ আর্টিস্টকে নিয়ে স্পেশ্যাল মেকআপ কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ব্রাইডাল সাজের স্পেশ্যাল মডেল হন বারিষ হক।
 
অনুষ্ঠানটির ফটোশুট ও ভিডিওগ্রাফির কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেন গৌতম সাহা। বিশেষ আকর্ষণ হিসেবে কর্মশালায় অংশ নেয়া সব প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বাঁ থেকে বিমান বন্দরে বুবলী, গৌতম ও বারিষ। ছবি: সংগৃহীত

 

অনুষ্ঠানটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে গৌতম বলেন, এ অনুষ্ঠানে অংশ নিতে পোশাক নির্বাচনের জন্য জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আনজারাতে গিয়েছিলাম। সেখান থেকে পোশাক নির্বাচন করে চট্টগ্রামে পৌঁছাই। স্পেশ্যাল প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হয়েছে।
 
আগে কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রায়ই কাজ করতে দেখা যেত। তবে ইদানিং গৌতম ও অপু একসঙ্গে কাজ করছেন না।
 
নেটিজেনদের ধারণা, অপুর সঙ্গে দূরত্ব সৃষ্টির পরই বুবলীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে গৌতমের। বেশ কয়েকটি কাজ বুবলীর সঙ্গে করছেন, যা প্রশংসা কুড়াচ্ছে ভক্ত ও দর্শক মহলে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit