শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

লিও’র সঙ্গে ড্র করল ইউনাইটেড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : লিও’র মাঠ গ্রুপমা স্টেডিয়ামে প্রথম হাফে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। বল দখন ও আক্রমণেও তারা ইউনাইটেড থেকে এগিয়ে ছিল। তার সুবাদে ম্যাচের ২৫তম মিনিটেই এগিয়ে যায় লিও। আর্জেন্টাইন তারকা আলমাদা লিও’র হয়ে গোল করেন। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে ইউনাইটেড। প্রথম হাফে বাড়ানো সময়ের শেষ মিনিটে ইউনাইটেডের হয়ে গোল করেন ইয়োরো।

দ্বিতীয় হাফে আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। স্বাগতিকদের চেপে ধরে আমোরিমের দল। ৮৮তম মিনিটে লিডও পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে গোল করেন জোশুয়া জিরকজি। এই গোলের পর মনে হচ্ছিল জয় নিয়ে মাঠ ছাড়বে ইউনাইটেড। তবে শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ওনানার ভুলে জয়বঞ্চিত হয়েছে তারা। 

নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে লিও’কে সমতায় ফেরান চেরকি। ম্যাচে বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে লিও’র স্ট্রাইকার মিকাউতাদজের নেয়া শটটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। আর ইউনাইেটড গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি ফিরতি শটে জালে জড়ান রায়ান চেরকি। এই গোলের পর উল্লাসে ভাসে লিও।

ড্র হওয়ায় পরের সপ্তাহে ইউনাইটেডের মাঠে হতে যাওয়া ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই ম্যাচে যে দল জয় পাবে তারাই ইউরোপা লিগের সেমিতে পা দেবে। এই দুই দলের দ্বিতীয় লেগ হবে ১৭ এপ্রিল।
এদিকে রাতের আরেক ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। স্কটিশ ক্লাব রেঞ্জার্স ও স্প্যানিশ ক্লাব বিলবাও গোলশূন্য ড্র করেছে। তবে সবাইকে চমকে দিয়ে ইতালিয়ান ক্লাব লাৎজিওকে ২-০ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে বোডো।  

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit