বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

বিজয়ের ব্যাটে আরও একটি বড় জয় পেলো গাজী ক্রিকেটার্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : এনামুল হক বিজয়ের ব্যাট কথা বলেই চলেছে। আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। তার ব্যাটে চড়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএপসির তিন নম্বর গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাব দিতে নেমে গাজীর বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখে ৩১.৫ ওভারেই ১৩২ রানে থেমে যায় পারটেক্স। যদিও তাদের ৯ উইকেট পড়েছিল। মোহর শেখ ইনজুরির কারণে ব্যাট করতে নামতে পারেনি।

 

৫৩ বলে ৪৬ রান করে আউট হয়ে যান সাদিকুর রহমান। এনামুল হক বিজয় ৯০ বলে করেন সর্বোচ্চ ৭৮ রান। আমিনুল ইসলাম বিপ্লব চার নম্বরে নামলেও মাত্র ৩ রান করে আউট হয়ে যান। তবে ৫ ও ৬ নম্বরে নামা সাব্বির হোসেন শিকদার এবং শামিম মিয়া দুটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলে গাজী গ্রুপের স্কোর ৩০০ পার করে দেন।

সাব্বির হোসেন শিকদার ৬৫ বলে ৬৪ এবং শামিম মিয়া খেলেন ৫৩ বলে ৫৩ রানের ইনিংস। তোফায়েল আহমেদ ২০ বলে করেন ৩৭ রান। ৭ উইকেট হারিয়ে ৩০২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারটেক্স গ্রুপের ওপেনার আদিল ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি গাজী গ্রুপের সামনে।

১৩ বলে ১৯ রান করে ওপেনার মইনুল ইসলাম দীপ আউট হন। ৮৫ বল খেলে ৫৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন আদিল। এছাড়া আহরার আমিন পাইন ১৭ ও তানভির হোসেন করেন ১৭ রান। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত ৩১.৫ ওভারেই ১৩২ রানে থেমে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। শামিম মিয়া ৫৩ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন।

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit