রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হেনরি ও কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জিতেছেন ম্যাট হেনরি। আর টানা তৃতীয়বারের মতো দেশটির নারীদের বছর সেরা ক্রিকেটারের খেতাব ‘ডেবি হকলি পদক’ পেয়েছেন অ্যামেলিয়া কার। 

বুধবার নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস দেওয়া হয়। এ নিয়ে ছয় বছরে ভিন্ন ছয়জন পেলেন নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। গত পাঁচ বছরে স্বীকৃতিটি পেয়েছিলেন রস টেইলর (২০২০), উইলিয়ামসন (২০২১), টিম সাউদি (২০২২), ড্যারিল মিচেল (২০২৩) ও রাচিন রাভিন্দ্রা (২০২৪)।

হেনরি এ বছর বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। মৌসুমে পাঁচ টেস্ট খেলে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন তিনি। আর ওয়ানডেতে ২৪ শিকার ধরেন ১৫.৫০ গড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের ফাইনাল খেলার পথে তার ছিল বড় অবদান।

পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার ওঠে জ্যাকব ডাফির হাতে। মৌসুমে এই সংস্করণে ২১ উইকেট নেন ৯.৭১ গড়ে। টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন চূড়ায় তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে ‘রেডপাথ কাপ’ জিতে নেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। মৌসুমে ৩ টেস্ট খেলে ৩৯৫ রান করেন তিনি ৬৫.৮৩ গড়ে। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন দুটি।

নারীদের ক্রিকেটের প্রায় সব পুরস্কারই উঠেছে অ্যামেলিয়ার হাতে। হকলি মেডেল ছাড়াও বর্ষসেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি উইমেন’স সুপার স্ম্যাশ প্লেয়ারের সম্মাননাও পান তিনি।

গত বছর নিউজিল্যান্ডের উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন অ্যামেলিয়া। লেগ স্পিনে ১৫ শিকার ধরেন তিনি, যা আসরে সর্বোচ্চ। ব্যাট হাতেও রাখেন কার্যকর ভূমিকা, করেন নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ১৩৫ রান। ‘প্লেয়ার অব দা ফাইনালের’ পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন তিনি। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন অ্যামেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit