বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

বৈসাবি উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় খাদ্যশস্য বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিজু-বিহু-বিষু-পাতা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় (চাকমা, মারমা ও ত্রিপুরা) জনগোষ্ঠীর মাঝে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্ধ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এবং পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম অংশ নেয় স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা, মারমা, চাকমা সম্প্রদায়ের আবেদনের প্রক্ষিতে বিশেষ প্রকল্প কর্মসূচী থেকে বরাদ্দকৃত ৩৩টি সংগঠন কে ১৮ মেট্রিকটন খাদ্যশস্য(গম)এর ডিও বৈসাবি উদযাপন কমিটির হাতে তুলেদেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া ও বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, বৈসাবি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও সহাবস্থানের প্রতীক। এই উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারি, সে জন্যই এই উদ্যোগ। 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit