বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষথেকে  এসএসসি  পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী  ৫ শতাধিক  শিক্ষার্থীদের মাঝে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সহযোগিতায় ও পৌর ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্ক থেকে  উপহার সামগ্রী বিতরন করা হয়

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৩টি এসএসসি পরীক্ষার সেন্টারে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি  ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ৫ শতাধিক  এসএসসি  পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর ছাত্রদলের শাহিন, কলেজ ছাত্রদলের আসাদ সহ পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৫সালের মাটিরাঙ্গা উপজেলায় এসএসসি, ভোকেশনাল,দাখিল পরীক্ষার্থী মোট ১হাজার ৫ শ,৫৬ জন, এসএসসি জেনারেল ১২৩০জন, দাখিল ২০০জন,ভোকেশনাল -১২৬জন পরীক্ষার্থী  ৭টি পরীক্ষাসেন্টারে  অংশগ্রহন করে পরীক্ষা দিচ্ছে। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল বলেন, মাটিরাঙ্গা উপজেলার ৭টি পরীক্ষাসেন্টারে মোট ১হাজার ৫ শ,৫৬ জন, পরীক্ষার্থী শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি  ওয়াদুদ ভূইয়ার পক্ষথেকে ৫ শতাধিক  এসএসসি ও  সমমানের পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit