মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজে পঁচা গরুর মাংস ও প্রতিষ্ঠান সিলগালা করার মিথ্যা গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে চৌমুহনীর ব্যাংক রোড হাজী বিরিয়ানি হাউজে আয়োজিত সাংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো.জাহিদুল ইসলাম।তিনি অভিযোগ করে বলেন, গত ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে একটি সংবাদ প্রচার হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ফেইজে। অনেক ইউজার এটি তাদের আইডি ও পেইজে শেয়ার করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরো বলেন, গন্ডারের মাংস পাওয়া ও হাজী কাচ্চি বিরিয়ানি হাউজ ম্যাজিস্ট্রেট সিলগালা করেছে মর্মে লেখা হয়েছে এমন কোন ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে কখনোই ঘটেনি। বিভ্রান্তকর সংবাদে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল হক নামে যে দুজন কর্মকর্তা নাম এসেছে এ নামে কোন কর্মকর্তা বেগমগঞ্জ কখনোই দায়িত্বই পালন করেনি।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের নামে মিথ্যা গুজব ছড়ানোর সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবি জানান।  

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit