বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ব্রাজিলের অভিযোগ প্রমাণিত হলে কী শাস্তি পেতে পারে আর্জেন্টিনা?

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত মার্চে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার ৪-১ গোলের জয়ের ম্যাচে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছিল, যা এখন নতুন করে আলোচনায় এসেছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অভিযোগ করছে, ওই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকরা বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেছে, যার জন্য তারা ফিফার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দেওয়ার দাবি তুলেছে।

সিবিএফ-এর দাবি, এক ব্রাজিলিয়ান সমর্থক একজন আর্জেন্টাইন দর্শককে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখেন এবং সেই ভিডিও প্রমাণ হিসেবে তারা জমা দেবে। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে। এমনিতেই আগের কিছু ঘটনার কারণে আর্জেন্টিনা তাদের পরবর্তী হোম ম্যাচে (কলম্বিয়ার বিপক্ষে) দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে যাচ্ছে। ফলে, যদি নতুন করে এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।

এর আগে ম্যাচে বিলম্ব, বর্ণবিদ্বেষী আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে ফিফা চিলিকে ৫০ শতাংশ গ্যালারি বন্ধ রাখার শাস্তি দিয়েছিল। যদিও পরে ফিফার আপিল কমিটি সেটি ২৫ শতাংশে কমিয়ে আনে, তবে তারা স্পষ্ট জানিয়ে দেয়, পুনরায় এমন কিছু ঘটলে শাস্তি আরও কঠোর হবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে— দর্শক প্রবেশে আরও কড়াকড়ি, বড় অঙ্কের আর্থিক জরিমানা, কিংবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটাও।

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit