বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল দেশব্যাপি স্কাউট দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ বাংলাদেশ স্কাউট দিবস’ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ স্কাউটস দিবসের কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্ন করা ছিল উল্লেখযোগ্য। সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার সাধারণ সম্পাদক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এস.এম ফুয়াদ বলেন, স্কাউটিং হলো এমন একটি আন্দোলন, যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। যে শিক্ষার ফলে ছেলে ও মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ন, সর্বোপরী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। বাংলাদেশ আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের পেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট , স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরনে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানা এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করার আহবান জানান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit