সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

জঙ্গলে সন্ধান পাওয়া প্রাচীন মসজিদ পরিদর্শনে উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজি : জঙ্গলে সন্ধান পাওয়া মুঘল সম্রাট আমলের প্রাচীন মসজিদ পরিদর্শন করেছেন গোসাইরহাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ।

গোসাইরহাটের জঙ্গলের ভেতর সন্ধান মেলে প্রায় ৫শ বছর আগের মুঘল সম্রাট আমলের পুরোনো একটি মসজিদের। সদর উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের তালুকদার বাড়ি এলাকায় মসজিদটির অবস্থান। এটি বর্তমানে জিনের মসজিদ নামে পরিচিত।

মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের তালুকদার বাড়ি সড়কে মসজিদটি দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ। তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী ইকবাল কবীর এবং নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান।

মসজিদের প্রথম সন্ধান দেন এই মসজিদের ইমাম। যমুনা টিভিতে মসজিদটির বিষয়ে সংবাদ প্রকাশ হয়। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, মসজিদটি ঘুরে দেখলাম। এটি আমাদের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন। মসজিদটি রক্ষা ও সংরক্ষণে আমাদের যা যা করণীয় সব করব। ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit