শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল

‘আকিব থাকলে বাংলাদেশের সঙ্গেও হারবে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের সাবেক তারকা পেসার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তার অধীনে ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেতাই পারফরম্যান্স পাকিস্তানের। 

যে কারণে দল নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি দেশের নির্বাচক কমিটিকে পদত্যাগ করতে বলেছেন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদকেও দায়িত্ব ছাড়তে বলেছেন বাসিত। তার মতে আকিব জাভেদ পাকিস্তানের কোচ থাকলে বাবর আজমরা বাংলাদেশের সঙ্গেও হারবে।

নিজের ইউটিউব চ্যানেলে কড়া সমালোচনা করে বাসিত আলি বলেছেন, টমেটো বিক্রেতারাও পাকিস্তানের নির্বাচকদের চেয়ে ক্রিকেটটা ভালো বুঝে। তিনি বলেন, ‘নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে দল সাজাতে হয়, তারা জানেই না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত, বাজে সময় যাচ্ছে।

এমনকি টমেটো বিক্রেতাও জিজ্ঞাস করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার নেওয়া হয়নি কেন।’সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘আকিবের সরে দাঁড়ানো উচিত। সে যদি চার মাস দায়িত্বে থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তান হারবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৫,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit