মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকালে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক ফাহিম ফয়সাল রাফি, সাজিনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit