মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজে’র প্রধানের বিরুদ্ধে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নামে চাঁদা আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮১ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের বিরুদ্ধে ২০২৫ সালের এস এস সি পরিক্ষার্থী নিকট থেকে বিদায় অনুষ্ঠানের নামে জনপ্রতি ৪শ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন বিগত সরকারের একজন প্রভাবশালীনেত্রী হিসেবে পরিচিত। শাহানারা খাতুন বিগত আওয়ামীলীগ সরকারের শেষ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিকরগাছা উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ জন্য তার বিরুদ্ধে স্কুলের কেউ মুখ খুলতে সাহশ পাইনা। তিনি এষনও দাপটের সাথে তার কর্মস্থলে দাপিয়ে বেড়াচ্ছেন। সূত্রে জানাগেছে, এ বছর বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজে ২০২৫ সালে অনুষ্ঠিত এস এস সি পরিক্ষার্থীর সংখ্যা ১১০ জন।

তাদের বিদায় উপলক্ষে ৬ এপ্রিল উক্ত স্কুলে একটি বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় ৪শ টাকা করে। মোট আদায় হয় ৪৪ হাজার টাকা। এর মধ্যে নাম মাত্র কিছু টাকা খরচ দেখিয়ে বাকি টাকা প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন আত্মস্বাত করেছে বলে অভিযোগ অবিভাবক, কিছু শিক্ষক ও পরীক্ষার্থীদের। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষিকা শাহানারা বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি বলেন স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন বিসয়টি জানেন বলে এড়িয়ে যান। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন স্কুলে বিদায় অনুষ্ঠানের জন্য ২শ টাকা ও মডেল টেষ্ট পরীক্ষার ফি বাবদ প্রতিটি পরীক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে মোট ৪শ টাকা করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শ উপজেলার নির্বাহী অফিসার ডা, কাজী নাজিব হাসান বলেন কোন অনিয়মের অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit