মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

সরাইলে তিন মাতালকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৯ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিন মাতালকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার কালিকচ্ছ এলাকায় মাদক সেবন করে মাতলামিসহ অশ্লীল অঙ্গভঙ্গি করায় ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হল বিজয়নগর উপজেলার শফিকুল ইসলামের ছেলে মো. হৃদয় (২০), মো. শাহজাহানের ছেলে মো. মাসুক (২৫) ও নূর মিয়ার ছেলে মো. শরীফ (২২)। এর মধ্যে মাসুককে ১০দিনের ও বাকি দু’জনকে পাঁচদিনের কারাদন্ড দেওয়া হয়। এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানসহ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন।ইউএনও মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুইয়াঘাট এলাকায় ওই তিন যুবক মাতলামি করে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলো। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনস্বার্থে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit