বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করেছে এর ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কি না।

স্ট্যাটাসে শফিকুল আলম পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রশাসনের নীতিকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, বার্মিজ জান্তাকে খুশি করতে গিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’র চাটুকার ও কূটনীতিকরা FDMN (Forcibly Displaced Myanmar National) নামক একটি শব্দ তৈরি করেন। এটি কেবল একটি কৌশল নয়, বরং রোহিঙ্গা গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা। এর মাধ্যমে তাদের প্রকৃত পরিচয় মুছে ফেলা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, চীনের কুনমিং শহর এবং থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমার সামরিক জান্তার সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের ‘রোহিঙ্গা’ নামেই পরিচিত করায় জান্তা পক্ষকে বাধ্য করেছে এই স্বীকৃতি দিতে।

প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, “মিয়ানমার জান্তা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। এখন দরকার টানা কূটনৈতিক চাপ বজায় রাখা, যাতে তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায়, পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তার সঙ্গে ফিরিয়ে নেয়।”

প্রেস সচিবের মতে, বর্তমান সরকারের নেতৃত্বে কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে, যা রোহিঙ্গা সংকট সমাধানে আশার আলো জাগাতে পারে, তবে চূড়ান্ত সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ ও সহায়তা বজায় রাখা অত্যন্ত জরুরি।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit