বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

মার্কিন শুল্কারোপের প্রভাবে ভারতের গহনা রফতানিতে ধসের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধারাবাহিকতায় ভারতের পণ্য আমদানিতে ২৬ শতাংশ শুল্কারোপ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যা দক্ষিণ এশীয় দেশটির স্বস্তির আশায় আঘাত হেনেছে।

এতে ভারতের গহনা রফতানি চরম হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতের বিদেশি বিক্রিকে বাধাগ্রস্ত করবে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় হীরার গহনা প্রস্তুতকারক কামা জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক কলিন শাহ বলেন, ‘শুল্কারোপের ঘোষণাটি বেশ গুরুতর এবং রফতানিতে প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এই ধাক্কা কমাতে পারে।’

রত্ন ও জুয়েলারি রফতানি উন্নয়ন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শৌনক পারিখ বলেন, ‘আমরা বেশ আশাবাদী যে ভারত আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে পারে। তাই, আমাদের আরও কিছু সময়ের জন্য এই কঠিন পর্যায়টি অতিক্রম করতে হবে।’উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক পণ্যের পরে রত্ন ও জুয়েলারি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৃতীয় বৃহত্তম রফতানি পণ্য এবং দক্ষিণ এশিয়ার এই দেশে এ শিল্প লাখ লাখ লোকের কর্মসংস্থান করে।

ভারতের বার্ষিক ৩২ বিলিয়ন ডলারের রত্ন ও জুয়েলারি রফতানির ৩০.৪ শতাংশ বা প্রায় ১০ বিলিয়ন ডলার আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তবে সাম্প্রতিক মাসগুলোতে চীনের দুর্বল চাহিদার কারণে এই খাতটি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০২৩-২৪ অর্থবছরে (এপ্রিল-মার্চ) রফতানি ১৪.৫ শতাংশ কমে ৩২.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit