বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

আখাউড়ায় রেললাইনের উপর ডিসের তার ট্রেনের ছাদ থেকে পড়ে  যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার দুপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর মোগড়া রেলওয়ে ব্রিজ  এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ায়।  এ সময়  রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তার পেঁচিয়ে তারা ট্রেন থেকে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit