মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

সোসিয়েদাদের সঙ্গে রোমাঞ্চকর ড্রয়ের পরও ফাইনালে রিয়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ৮০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল। তবে দলটা যখন মাদ্রিদ, তখন যেকোনো কিছুই হতে পারে। নির্ধারিত সময়ের শেষ ২০ মিনিটে তিন গোল হল। যেখানে রিয়াল দিল দুইটি এবং সোসিয়েদাদ একটি। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানে জয় পায় রিয়াল।

প্রথম লেগে এক গোলে পিছিয়ে থেকে মাঠে নামা সোসিয়েদাদ ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি। ১৬তম মিনিটে ব্যারেনেটক্সিয়া গোল করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা। তবে দ্বিতীয় লেগে সমতায় ফিরতে বেশি দেরি করেনি রিয়ালও। ৩০তম মিনিটে ভিনিসিউসের দুর্দান্ত এক থ্রু বল পেয়ে গোল করেন এন্ড্রিক।

দ্বিতীয় হাফে হয় নাটকীয়তা। ম্যাচের ৭২তম মিনিটে আলাবার আত্মঘাতী গোল রিয়ালের চিন্তা বাড়ায়। আর ৮০তম মিনিটে সোসিয়েদাদকে ফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করে ওয়ারজাবল। তবে দ্রুতই দুই গোল শোধ দেয় রিয়াল। চার মিনিটে দুই গোল করেন বেলিংহ্যাম এবং চুয়ামেনি।

তবে শেষ মুহূর্তে আবারও গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সোসিয়েদাদ। নির্ধারিত সময়ের পর ৭ মিনিটে বাড়ানো হয়। তার তৃতীয় মিনিটেই সোসিয়েদাদকে চতুর্থ গোল এনে দেন সেই ওয়ারজাবল। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের ১১৫তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ফাইনালের টিকিট পাইয়ে দেয় রুডিগার।

৪-৪ সমতায় দ্বিতীয় লেগ শেষ হয়। আর দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে কোপা দেল রে’র ফাইনালে ওঠে রিয়াল। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা অথবা অ্যাতলেটিকো মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগ শেষ হয়েছিল ৪-৪ সমতায়। 

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৫,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit