মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ধর্ষণের অভিযোগে আটক, হাজতে অভিযুক্তের ‘আত্মহত্যা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩৯০ Time View

ডেস্ক নিউজ : ভোলার সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৮ মিনিটের দিকে থানা হাজতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হাসান। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার বিকেলে তাকে আটক করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে হাসান প্রতিবেশীর বাড়ির ফ্রিজে মাংস রাখতে যান। সেসময় তিনি এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে রাত ৮টার দিকে তাকে থানা হাজতে নেওয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, ‘‘সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, হাজতে থাকা জায়নামাজ গলায় পেঁচিয়ে হাসান আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’’

অন্যদিকে, অভিযুক্ত হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা গৃহবধূ বর্তমানে ভোলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit