বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জাতীয় ঈদগাহে আসবেন না, বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ আসবেন না। তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত তুলে ধরার সময় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

দেশের আকাশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাষ্ট্রপতি সাধারণত জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করে থাকেন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বাইরের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কোথায় ঈদের নামাজ পড়বেন- জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে।’

উপদেষ্টা বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আকাশে যদি মেঘ দেখা দেয় বা কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তবে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে হবে। ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।

দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। এ বিষয়ে আপনারা কোন হস্তক্ষেপ করবেন কি না- জানতে চাইলে খালিদ হোসেন বলেন, ‘না, এই ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। আমরা চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি।’

তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বিতর্কে হাত দিতে চাচ্ছি না। শুধু চাঁদ দেখা নয়, এখানেই বিতর্ক তৈরি হবে সেটি আমরা সযত্নে পরিহার করতে চাই।’

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit