মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

দুর্গাপুরে ভিজিএফের চাল পাচারকালে জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ভিজিএফের ১৬ বস্তা চাল আটক করেছে স্থানীয় লোকজন। ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুইটি অটো করে চাল পাচারকালে এ চাল জব্দ করা হয়। আজ শনিবার (২৯ মার্চ) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে এ চাল জব্দ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে বিতরণের লক্ষে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের জন্য ৩৫ মেট্রিক টন (২২০ কেজি) চাল বরাদ্দ করা হয়। গত সোমবার (২৪ মার্চ) ৩ হাজার ৫২২ জন দুস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা, পরিষদের সচিব ও গ্রাম পুলিশদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকছেদুল হক মীর জানান, চালগুলো জব্দ হয়েছে শুনেছি কিন্তু ওই চাল গুলো গ্রাম পুলিশের পারিশ্রমিকের জন্য বরাদ্দ ছিলো। এগুলো তারা একসাথে জমিয়ে রেখেছিলো পরিষদে। ভোর বেলায় চাল সরিয়ে নিবে এ কাজটা সঠিক করেনি।

চাল আটক করা ব্যক্তিদের মধ্যে জামাল উদ্দিন নামের একজন বলেন, ফজরের নামাজ পড়ে পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পরিষদ থেকে দুইটি অটো করে চাল নিয়ে বের হচ্ছে, তখন আমাদের সন্দেহ হয় অন্ধকারে নিবে কেন? তখন আমরা সামনে গিয়ে অবস্থান নিলে তারা অন্য রাস্তায় চলে যেতে চায় পরে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি। স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, যেদিন চাল বিতরণ করা হয়েছে ওইদিন স্লিপ নিয়ে আসলেও অনেকরে চাল দেওয়া হয়নি পরে তারা চাল ছাড়াই ফিরে গেছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় জনতা ১৬ বস্তা চাল জব্দ করেছে। চালগুলো আমাদের হেফাজতে রয়েছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit