বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৩৫ Time View

ডেস্ক নিউজ : বরগুনার পাথরঘাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুও রয়েছে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারবাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা হলেন— মোঃ নাঈমুজ্জামান শুভ (২২), মোঃ শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মোঃ নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা।

এ বিষয়ে প্রাথমিক তদন্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/দুপুর ১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit