মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

তামিমের শারীরিক অবস্থা জানালেন এভারকেয়ারের চিকিৎসকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাভারের কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এভারকেয়ারে স্থানান্তরিত হন তিনি। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

তামিমের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার পরিবারিক ইতিহাস বিবেচনায় নিয়ে চিকিৎসা পরিকল্পনা করছেন।

তামিম ইকবালের পরিবারের হৃদরোগের ইতিহাস রয়েছে। তার প্রয়াত চাচা ইকবাল খান হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং বড় ভাই নাফিস ইকবালেরও হৃদরোগের সমস্যা ছিল। এসব তথ্য মাথায় রেখে চিকিৎসকরা তামিমকে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তামিম ধূমপান করতেন এবং তার জন্য এটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে। প্রথমে তিনি ধূমপান ছাড়তে অস্বীকৃতি জানালেও চিকিৎসকদের বোঝানোর পর তা ত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ই-সিগারেট (ভেপ) গ্রহণের চিন্তা করেছিলেন, তবে চিকিৎসকরা তাও নিষেধ করেছেন।

চিকিৎসকদের মতে, তামিম এখন মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছেন এবং কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন। তবে ক্রিকেটে ফেরার বিষয়টি নির্ভর করছে পরবর্তী তিন থেকে চার মাসের পরীক্ষা-নিরীক্ষার ওপর। চিকিৎসকরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে তার শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit