বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক

ঐশ্বরিয়া নাকি তার শাশুড়ি, কে বড়লোক?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৮ Time View

বিনোদন ডস্ক : জয়া বচ্চন ও ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনার শেষ নেই। দুই জনকে নিয়ে কতই না খবর চারদিকে। কিন্তু জানেন কি, এই দুই বলিউড তারকার মধ্যে কে বেশি বড়লোক?

লোকমুখে শোনা যায় একেবারেই নাকি বনিবনা নেই দুজনের। মাঝে শোনা গিয়েছিল, শাশুড়ি জয়ার উপর বিরক্ত হয়ে নিজের মায়ের কাছে চলে গেছেন ঐশ্বরিয়া। 

দুজনেই বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। জয়া বচ্চন এখনও ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী সেলিব্রিটিদের একজন। পুত্রবধূ ঐশ্বরিয়া বচ্চনের তুলনায়, জয়া বচ্চনের সম্পদ ২০% বেশি।

একাধিক প্রতিবেদন অনুসারে, জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৫০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে, তিনি তার সম্পদের পরিমাণ ১.৬৩ কোটি টাকা ঘোষণা করেছিলেন। একই বছরে, বিগ বি-এর সম্পদের পরিমাণ ছিল ২৭৩ কোটি টাকা।

জয়া এবং অমিতাভ বচ্চনের সম্মিলিত স্থাবর সম্পত্তির মূল্য ৮৪৯.১১ কোটি টাকা, যার মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ৭২৯.৭৭ কোটি টাকা। জয়ার ব্যাংক ব্যালেন্স ১০,১১,৩৩,১৭২ টাকা, অমিতাভের ১২০,৪৫,৬২,০৮৩ টাকা বলে জানা যায়।

জয়ার ৪০.৯৭ কোটি টাকার গয়না এবং ৯.৮২ লাখ টাকার একটি গাড়ি আছে। তবে শাশুড়ির থেকে কোনো অংশে কম নন ঐশ্বরিয়া। তার মোট সম্পদের পরিমাণ ৮০০ কোটির বেশি।

প্রতিটি সিনেমার জন্য ঐশ্বরিয়া ৬ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের থেকে তিনি ৬-৭ কোটি টাকা আয় করেন। 

২০২১ সালে ঐশ্বরিয়া একটি নিউট্রিশন বেসড হেলথকেয়ার কোম্পানিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি, ঐশ্বরিয়া এবং তার মা বেঙ্গালুরুতে অবস্থিত একটি প্রতিষ্ঠানেও ১ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit